ইরান যুদ্ধ: ২১ মার্চের সংক্ষিপ্ত আপডেট
পারমাণবিক স্থাপনায় হামলা, আল্টিমেটাম, হতাহত ও আঞ্চলিক উত্তেজনা
ইরান দক্ষিণ ইসরায়েলের ডিমোনা ও আরাদ শহরে হামলা চালায়
নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা
যুক্তরাষ্ট্র এবং ইসরাইল যৌথভাবে ইরানের নাতাঞ্জ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে।
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের যোগাযোগ বিচ্ছিন্ন
দক্ষিণ লেবাননে ইসরায়েলি সেনাদের একটা দলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খবর; অনুসন্ধান চলছে।
পশ্চিম ইরান, বন্দর আব্বাস, ইস্পাহান ও তেহরানে হামলা
পশ্চিম ইরান, বন্দর আব্বাস, ইস্পাহান ও তেহরানে মার্কিন-ইজরায়েলি হামলা অব্যাহত।
বার্কসডেল ঘাঁটির ওপর ড্রোন
যুক্তরাষ্ট্রের বার্কসডেল ঘাঁটির ওপর একাধিক অজ্ঞাত ড্রোন টানা এক সপ্তাহ উড়লেও তা প্রতিহত করা যায়নি।
হুথি বাহিনী যুদ্ধে যোগ দিতে পারে
আনসারুল্লাহ হুথি বাহিনী শিগগিরই ইরানের পক্ষ হয়ে যুদ্ধে যোগ দিতে পারে।
লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে সহায়তা করছে?
লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহকে চলাচলে সহায়তা করছে— এমন অভিযোগ ইসরায়েলি মিডিয়ার।
দক্ষিণ ইসরায়েলে হামলা: ২০০+ আহত, ১১ নিহত
ইরান দক্ষিণ ইসরায়েলের ডিমোনা ও আরাদ শহরে হামলা চালায়; ২০০+ আহত, ১১ জন নিহত।
ইরানের ৬ দফা শর্ত
যুদ্ধ বন্ধ করতে ৬ দফা শর্ত দিয়েছে ইরান (মার্কিন ঘাঁটি বন্ধ, ক্ষতিপূরণ, হরমুজে নতুন আইনসহ)।
ট্রাম্পের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম
ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি।
ইরানের পাল্টা হুঁশিয়ারি
ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে—তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় আঘাত করা হবে।
আমিরাতের উপকূলে বিস্ফোরণ
সংযুক্ত আরব আমিরাতের উপকূলের কাছে একটি জাহাজের কাছে বিস্ফোরণ ঘটেছে।
কাতারের হেলিকপ্টার বিধ্বস্ত
কাতারের একটি হেলিকপ্টার সমুদ্রে বিধ্বস্ত; নিখোঁজদের খোঁজ চলছে।
বাগদাদে ভিক্টোরিয়া ঘাঁটিতে হামলা
ইরাকের বাগদাদে মার্কিন ভিক্টোরিয়া ঘাঁটিতে মিলিশিয়া হামলা হয়েছে।
📋 ইরানের ৬ দফা শর্ত
🇺🇸 ট্রাম্পের আল্টিমেটাম
ডোনাল্ড ট্রাম্প ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন। হরমুজ প্রণালী না খুললে ইরানের বিদ্যুৎকেন্দ্রে হামলার হুমকি।
🇮🇷 ইরানের পাল্টা হুঁশিয়ারি
ইরান পাল্টা হুঁশিয়ারি দিয়েছে—তাদের জ্বালানি অবকাঠামোতে হামলা হলে মার্কিন ও ইসরায়েলি স্থাপনায় আঘাত করা হবে।
📌 সূত্রসমূহ
ইসরায়েলি সংবাদমাধ্যম | আন্তর্জাতিক সংবাদ সংস্থা | ইরানি বিবৃতি | (hn)
✍️ সংকলন ও বিশ্লেষণ
📌 সর্বস্বত্ব সংরক্ষিত
© ২০২৬ | @SorwarAlam
প্রকাশ: ২২ মার্চ ২০২৬ | সর্বশেষ হালনাগাদ: ২২ মার্চ ২০২৬
0 Comments