Advertisement

Responsive Advertisement

📌 ইরান যুদ্ধ: ১৫ মার্চ (১৬তম দিন) প্রধান ঘটনাগুলো
📌 ১৬তম দিন

ইরান যুদ্ধ: ১৫ মার্সের প্রধান ঘটনাগুলো

ইরান, ইসরাইল, যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় অঞ্চলের ঘটনা

১৫ মার্চ ২০২৬ | আপডেট: ১৬ মার্চ ২০২৬
✍️ রিপোর্ট: @SorwarAlam
১৬
তম দিন
🚢
২টি রণতরী
🛢️
তেলের দাম বাড়ছে
🌊
হরমুজ সংকট
🇮🇷🇱🇧🇮🇱

ইরান ও হিজবুল্লাহর যৌথ হামলা

ইরান ও হিজবুল্লাহ যৌথভাবে দিন জুড়ে ইসরাইলের বিভিন্ন স্থানে হামলা চালায়।

🇺🇸🇮🇱🇮🇷

মার্কিন-ইসরাইল যৌথ হামলা

মার্কিন ইসরাইল যৌথভাবে পশ্চিম ইরান ও রাজধানী তেহরানের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায়।

🇮🇷🇧🇭

বাহরাইনের ইসা বিমান ঘাঁটিতে হামলা

ইরান সরাসরি বাহরাইনের ইসা বিমান ঘাঁটিতে হামলা চালায়।

🇮🇶🇺🇸

বাগদাদে মার্কিন ভিক্টোরিয়া ঘাঁটিতে হামলা

ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন ভিক্টোরিয়া ঘাঁটিতে রকেট হামলায় বড় আগুন লাগে এবং বহু মানুষ আহত হয়।

🇦🇪

দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা

দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ডিপোতে ড্রোন হামলায় বড় অগ্নিকাণ্ড ঘটে; সাময়িকভাবে ফ্লাইট বন্ধ করা হয়।

🇮🇶

বসরায় তেল বন্দর বন্ধ

ইরাকের বসরায় তেল বন্দরগুলো থেকে সব লোডিং ও রপ্তানি কার্যক্রম বন্ধ করা হয়।

🌍🛢️

তেলের দাম বাড়ছে

হরমুজ প্রণালী সংকটের কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়ছেই।

১০ 🇺🇸

মার্কিন নৌ জোট গঠনের পরিকল্পনা

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে বহু দেশের সমন্বয়ে একটি নৌ জোট গঠনের পরিকল্পনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

১১ 🇺🇸

ট্রাম্পের বিবৃতি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী খোলা রাখতে উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে হবে।

১২ 🇦🇺

অস্ট্রেলিয়ার অস্বীকৃতি

অস্ট্রেলিয়া জানিয়েছে তারা আপাতত মার্কিন এই নৌ মিশনে অংশ নেবে না।

১৩ 🇯🇵

জাপানের অস্বীকৃতি

জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, জাপানও এখন মধ্যপ্রাচ্যে জাহাজ রক্ষায় মার্কিন পরিকল্পনায় নৌবাহিনী পাঠানোর ইচ্ছে করছে না।

১৪ 🇮🇱🇺🇦

ইসরাইল-ইউক্রেন প্রযুক্তি সহযোগিতা

ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে কথা বলে ইউক্রেনীয় ইন্টারসেপ্টর প্রযুক্তি নেওয়ার পরিকল্পনা করছেন।

১৫ 🇺🇸🇮🇷

খারগ দ্বীপ দখলের সম্ভাবনা

যুক্তরাষ্ট্র বিবেচনা করছে যে, যদি তেলবাহী জাহাজগুলো পারস্য উপসাগরে আটকে থাকে, তাহলে ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপ দখল করার সম্ভাবনাও রয়েছে।

বিশ্ববাজারে তেলের দাম
📈 বাড়ছেই

হরমুজ প্রণালী সংকটের কারণে তেলের দাম ক্রমাগত বাড়ছে

⚓ মার্কিন বিমানবাহী রণতরীর অবস্থান পরিবর্তন

USS Abraham Lincoln

ইরানের উপকূল থেকে দূরে সরে গিয়ে ওমানের সালালা উপকূলের কাছে অবস্থান নিয়েছে

USS Gerald R. Ford

লোহিত সাগরে সৌদি আরবের জেদ্দা উপকূলের কাছে অবস্থান পরিবর্তন করে চলে গেছে

🌍 মার্কিন নৌ জোট গঠনের পরিকল্পনা

যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ রাখতে বহু দেশের সমন্বয়ে একটি নৌ জোট গঠনের পরিকল্পনা করছে।

🇦🇺 অস্ট্রেলিয়া (অস্বীকৃতি) 🇯🇵 জাপান (অস্বীকৃতি) 🇺🇸 যুক্তরাষ্ট্র

🗣️ "হরমুজ প্রণালী খোলা রাখতে উপসাগরীয় দেশগুলোকে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে হবে।"

— ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট

🏝️ খারগ দ্বীপ

ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র

যুক্তরাষ্ট্র বিবেচনা করছে: যদি তেলবাহী জাহাজগুলো পারস্য উপসাগরে আটকে থাকে, তাহলে খারগ দ্বীপ দখল করার সম্ভাবনা রয়েছে।

📌 সংগৃহীত ঘটনাসমূহ

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও সূত্র থেকে সংগৃহীত

✍️ সংকলন ও বিশ্লেষণ

@SorwarAlam

📌 সর্বস্বত্ব সংরক্ষিত

Post a Comment

0 Comments