Advertisement

Responsive Advertisement

ইরান যুদ্ধ: মার্কিন সেনা মোতায়েন | ইউরোপের নিষেধাজ্ঞা | ট্রাম্পের হুঁশিয়ারি

ইরান যুদ্ধ: মধ্যপ্রাচ্যে আরও হাজারো মার্কিন সেনা | ইউরোপের নিষেধাজ্ঞা | ট্রাম্পের জনপ্রিয়তা ৪০% এর নিচে

+২,৫০০
নৌসেনা (গত সপ্তাহ)
৮২তম
এয়ারবোর্ন ডিভিশন
৪০%
ট্রাম্পের জনপ্রিয়তা
৪টি
ইউরোপীয় দেশ নিষেধাজ্ঞা

🇺🇸 মার্কিন সেনা মোতায়েন: ইরান যুদ্ধ নিয়ে পরবর্তী পদক্ষেপের অংশ হিসেবে মধ্যপ্রাচ্যে আরও হাজার হাজার মার্কিন সেনা পাঠাচ্ছেন ট্রাম্প। এদের মধ্যে ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের এলিট প্যারাট্রুপাররাও রয়েছে। গত সপ্তাহান্তেই ২,৫০০ নৌসেনা পাঠানো হয়েছিল, যাদের সাথে নতুন এই দল যোগ দেওয়ায় ওই অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি আরও জোরালো হলো।

সূত্র: রয়টার্স

🎬 মার্কিন সেন্টকমের দাবি: এই ফুটেজ প্রকাশ করে মার্কিন সেন্টকম দাবী করেছে — যুক্তরাষ্ট্র ইরানের ভেতরে এবং বাইরে ক্ষমতা প্রদর্শনের বিভিন্ন হাতিয়ার ও উপকরণ ধ্বংস করে চলেছে।

🇮🇷🇸🇦 ইরানের সৌদি আরবকে 'ভ্রাতৃপ্রতিম দেশ' আখ্যা: সৌদি আরবকে একটি 'ভ্রাতৃপ্রতিম দেশ' হিসেবে অভিহিত করে সম্মান প্রদর্শন করেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, ইরানের সামরিক অভিযানগুলো মূলত সেইসব আগ্রাসী শত্রুদের বিরুদ্ধে, যারা আরব বা ইরানি—কাউকেই সম্মান করে না এবং কোনো নিরাপত্তা দিতে পারে না। মার্কিনিদের কমান্ড সেন্টারযুক্ত বিমানগুলোতে ইরানের সাম্প্রতিক হামলার কথা উল্লেখ করে আরাগচি বলেন, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন বাহিনীকে বিতাড়িত করার এখনই উপযুক্ত সময়।

📉 ট্রাম্পের জনপ্রিয়তা ৪০ শতাংশের নিচে: ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা বর্তমানে ৪০ শতাংশের নিচে নেমে এসেছে এবং তা ক্রমান্বয়ে কমছে। তার দ্বিতীয় মেয়াদে জনসমর্থনের এই নিম্নমুখী হার এখন পর্যন্ত সবচেয়ে খারাপ পর্যায়ে পৌঁছেছে। সিলভার বুলেটিনের প্রতিবেদন অনুযায়ী, তেলের দাম বৃদ্ধি (গ্যালন প্রতি ৪ ডলার) এবং অর্থনৈতিক অনিশ্চয়তাই এর প্রধান কারণ। চলমান ইরান যুদ্ধ ট্রাম্পের জন্য কোনো ইতিবাচক প্রভাব আনতে পারেনি; বরং সাধারণ মানুষ উচ্চমূল্যের জন্য এই যুদ্ধকেই দায়ী করছে।

সূত্র: সিলভার বুলেটিন

🇮🇱 #BREAKING ইসরায়েলের লেবানন পরিকল্পনা:

• ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ঘোষণা করেছেন যে তারা লিতানি নদী পর্যন্ত লেবাননের দক্ষিণাঞ্চল দখল করে রাখবে।

• লেবাননের ইসরায়েল সীমান্তসংলগ্ন গ্রাম ও শহরের সব ঘরবাড়ি ধ্বংস করা হবে।

🇫🇷 ফ্রান্সের বিবৃতি: ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, লেবাননের দক্ষিণে ইসরায়েলি স্থলবাহিনী একটি ফরাসি UNIFIL কনভয়কে লক্ষ্য করে হামলা করেছে।

🇪🇺 ইউরোপের নিষেধাজ্ঞা: স্পেনের সাথে যোগ দিয়েছে এবার ইতালি। ইরানগামী মার্কিন বিমানকে নিজেদের ঘাঁটিতে অবতরণ করতে অনুমতি দেয়নি দেশটি। ইতালি যুক্তরাষ্ট্রকে সিসিলিতে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি Naval Air Station Sigonella ব্যবহার করতে অনুমতি দেয়নি। ইতালির প্রতিরক্ষামন্ত্রী সরাসরি নিজেই এই সিদ্ধান্ত দেন।

🇨🇭 সুইজারল্যান্ড 🇪🇸 স্পেন 🇮🇹 ইতালি 🇫🇷 ফ্রান্স

🇫🇷 ফ্রান্সের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ: ফ্রান্স তাদের ভূখণ্ডের ওপর দিয়ে ইসরায়েলগামী, সামরিক সরঞ্জামে বোঝাই মার্কিন বিমান চলাচলের অনুমতি দিচ্ছেনা বলে দাবি করেছেন ট্রাম্প। তিনি বলেন, "সফলভাবে নির্মূল করা 'ইরানের কসাই’-এর ব্যাপারে ফ্রান্স অত্যন্ত অসহযোগী ভূমিকা পালন করেছে। যুক্তরাষ্ট্র এটি মনে রাখবে!!!"

⚠️ ট্রাম্পের হুঁশিয়ারি: “হরমুজ প্রণালী বন্ধের কারণে জেট ফুয়েল সংকটে থাকা যুক্তরাজ্যসহ যেসব দেশ ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেয়নি, তাদের উচিত যুক্তরাষ্ট্র থেকে জ্বালানি কেনা আর নিজেদের সক্ষমতা গড়ে তোলা।” ট্রাম্প আরও বলেন, ইরানকে কার্যত “পঙ্গু” করে দেয়া হয়েছে। এখন ওইসব দেশগুলোর উচিত হরমুজ প্রণালীর দখল নিয়ে নিজেদেরই তেল সংগ্রহ করা।

🇮🇷 ইরানের অভ্যন্তরীণ ঘটনা

📰 মেহর নিউজ এজেন্সি: আজ সকালে রাজধানী তেহরানের পূর্বে চালানো হামলায় হতাহতের ঘটনা ঘটেছে।

🕵️ ফার্স নিউজ এজেন্সি: ইরানি গোয়েন্দা মন্ত্রণালয়ের বরাতে: দেশের ৪টি প্রদেশ থেকে ৫৪ জন মার্কিন ও ইসরায়েলি এজেন্টকে গ্রেপ্তার করা হয়েছে।

💧 ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়: কেশম দ্বীপের একটি পানি বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলা চালানো হয়েছে; কেন্দ্রটি বর্তমানে অকেজো।

🛸 মেহর নিউজ এজেন্সি (IRGC): বন্দর আব্বাস ও মিনাব শহরের আকাশে দুটি 'লুকাস' ক্লাসের ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

🏥 ইরানের ওষুধ কারখানায় হামলা: ইরানের একটি প্রধান ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে মার্কিন-ইসরায়েলি হামলায় ক্যানসার প্রতিরোধী ও অ্যানেস্থেশিয়াসহ বিশেষ রোগের ওষুধ তৈরির প্রোডাকশন লাইন ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

সূত্র: প্রেসটিভি

🇷🇺 রুশ পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য: ইরান ও তার প্রতিবেশীদের মধ্যে স্বাভাবিক সম্পর্ক হোক তা আমেরিকা ও ইসরায়েল চায় না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি আরোও জানান, মধ্যপ্রাচ্য সংকট আরও ব্যাপক সংঘাতে রূপ নিতে পারে। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে জড়িত দেশগুলোর মধ্যে মধ্যস্থতা করতে তার দেশ রাশিয়া প্রস্তুত বলেও জানান তিনি।

সূত্র: আল জাজিরা

🇸🇩 দক্ষিণ সুদানে গণহত্যা: দক্ষিণ সুদানের জেবেল ইরাক এলাকার একটি স্বর্ণ খনির দখল নিয়ে বিরোধের জেরে গত রবিবার বন্দুকধারীদের হামলায় ৭০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছেন। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে অনিয়ন্ত্রিত খনি এবং দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে সম্পদসমৃদ্ধ অঞ্চলগুলো যে কতটা ঝুঁকিপূর্ণ, এই হত্যাকাণ্ড তারই প্রতিফলন।

সূত্র: ক্লাশ রিপোর্ট

🇨🇳🇨🇺 কিউবায় চীনের খাদ্য সহায়তা: কিউবার তীব্র খাদ্য সংকট মেটাতে জরুরি সহায়তা হিসেবে ১৫ হাজার টন চাল পাঠিয়েছে চীন। এটি মূলত বেইজিংয়ের একটি বিশাল প্যাকেজের অংশ (মোট ৬০ হাজার টনের বেশি), যার মূল লক্ষ্য মার্কিন অবিরোধের ফলে সৃষ্ট কিউবার বর্তমান খাদ্য অভাব দূর করা।

সূত্র: রয়টার্স

🇷🇺🇺🇦 লিবিয়া উপকূলে রুশ গ্যাস জাহাজে হামলা: লিবিয়া উপকূলে ইউক্রেনীয় নৌ-ড্রোন হামলায় রাশিয়ার গ্যাস বহনকারী জাহাজ 'আর্কটিক মেটাজাজ' বড় ধরনের ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। জাহাজটির গায়ে বিশাল এক ছিদ্রের ভিডিও প্রকাশ্যে এসেছে। গত ৩ মার্চ থেকে ভূমধ্যসাগরে ভাসতে থাকা এই রুশ জাহাজটি বর্তমানে মিশরীয় উপকূলের দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে।

সূত্র: রয়টার্স

🇲🇦 মরক্কোর র‍্যাপারের কারাদণ্ড: ইসরায়েলের সাথে মরক্কোর সম্পর্ক স্বাভাবিক করা এবং সরকারি দুর্নীতির বিরুদ্ধে গান লিখে আট মাসের কারাদণ্ড পেয়েছেন ২৩ বছর বয়সী মরক্কান র‍্যাপার সোহাইব কাবলি (L7assal)। একটি 'সাংবিধানিক সংস্থাকে' অবমাননার দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে। মানবাধিকার সংগঠনগুলো এই সাজাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছে।

সূত্র: এপি

🇺🇸 #BREAKING পেন্টাগন প্রধান মধ্যপ্রাচ্যে: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী গত শনিবার মধ্যপ্রাচ্যে অঘোষিত সফর করেছেন। শুধু গত রাতেই যুক্তরাষ্ট্র ইরানের ২০০টি স্থানে হামলা চালিয়েছে বলে দাবি করেছে মার্কিন যুদ্ধমন্ত্রী। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন: ইরানের ওপর চলমান মার্কিন - ইসরায়েলি হামলার মধ্যে “আমেরিকার সামরিক শক্তি কেবল বাড়ছেই, আর ইরানের শক্তি কমে যাচ্ছে।”

সূত্র: আল জাজিরা

🇰🇼🇮🇷 কুয়েতি ট্যাংকারের পরিণতি: আজ সকালে ইরানের অনুমতি না নিয়ে হরমুজ প্রণালী পার হওয়ার চেষ্টা করলে কুয়েতি ট্যাংকারটির এই পরিণতি হয়।

🇱🇧🇮🇱 উত্তর ইসরায়েলে রকেট হামলা: ইসরায়েলি চ্যানেল ১৪: লেবানন থেকে ছোড়া রকেটে আপার গ্যালিলির আভিভিম এলাকায় ১ জন আহত এবং ৩টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

🇷🇺 ল্যাভরভের সতর্কতা: মধ্যপ্রাচ্য সংকট আরও ব্যাপক সংঘাতে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তিনি মধ্যস্থতার জন্য রাশিয়ার প্রস্তুতির কথাও জানান।

📌 ট্যাগস: ইরান যুদ্ধ ট্রাম্প মার্কিন সেনা ৮২তম এয়ারবোর্ন ইতালি ফ্রান্স হরমুজ প্রণালী ইরানের ওষুধ কারখানা লেবানন হিজবুল্লাহ

📌 সূত্রসমূহ: রয়টার্স | আল জাজিরা | এপি | প্রেসটিভি | মেহর নিউজ | ফার্স নিউজ | সিলভার বুলেটিন | ক্লাশ রিপোর্ট | (hn)

@SorwarAlam

✍️ সংকলন ও বিশ্লেষণ: @SorwarAlam
ভূ-রাজনৈতিক বিশ্লেষক | প্রতিরক্ষা বিষয়ক গবেষক

Post a Comment

0 Comments