ইরান যুদ্ধ | ২৭ মার্চের সংক্ষেপ
🇰🇼 কুয়েতে ড্রোন হামলা
শুয়াইখ বন্দরে ড্রোন হামলা
কুয়েতের বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, দেশটির 'শুয়াইখ' বন্দরে বেশ কয়েকটি ড্রোন আঘাত হেনেছে, যার ফলে ব্যাপক বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়া দেশটির গণপূর্ত মন্ত্রণালয় জানিয়েছে, 'মুবারক আল-কবীর' বন্দরেও ইরানি গোলার আঘাতে অবকাঠামোগত ক্ষতি হয়েছে।
আইআরজিসির দাবি: বুবিয়ান দ্বীপে হামলা
আইআরজিসি দাবি করেছে, তারা কুয়েতের 'বুবিয়ান' দ্বীপে অবস্থানরত মার্কিন-ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।
🇺🇸 FBI ডিরেক্টরের ইমেইল হ্যাক
মার্কিন বিচার বিভাগ নিশ্চিত করেছে যে, এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে। হ্যাকার গ্রুপ 'হান্দালা' প্যাটেলের কিছু ব্যক্তিগত ছবি প্রকাশ করে জানিয়েছে, এগুলো তার ইমেইল থেকেই সংগৃহীত।
ধারণা করা হয়, এই গ্রুপটি ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয় দ্বারা পরিচালিত।
🇱🇧🇮🇱 হিজবুল্লাহর সক্ষমতা
“হিজবুল্লাহর সক্ষমতা দেখে আমরা রীতিমতো স্তম্ভিত।”
🇺🇳 মানবিক সাহায্য
হরমুজ প্রণালীতে মানবিক জাহাজ চলাচলের অনুমতি
জাতিসংঘের অনুরোধে ইরান জানিয়েছে, তারা মানবিক সাহায্যবাহী জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেবে।
🇾🇪 হুতিদের হুঁশিয়ারি
আনসারুল্লাহর মুখপাত্রের সতর্কবার্তা
“যদি কোনো জোট আমেরিকা বা ইসরায়েলের সাথে ইরানের বিরুদ্ধে যুদ্ধে যোগ দেয় অথবা লোহিত সাগর ব্যবহার করে, তবে আমরা সরাসরি হস্তক্ষেপ করব।”
☢️ বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা
তৃতীয়বারের মতো বুশেহরে হামলা
মার্কিন ও ইসরায়েলি বাহিনী ইরানের তৃতীয়বারের মতো 'বুশেহর' পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে।
🇱🇧🇮🇱 লেবানন সীমান্তে সংঘর্ষ
ইসরায়েলি সেনাদের ভয়াবহ ক্ষয়ক্ষতি
আল মায়াদিন-এর রিপোর্ট অনুযায়ী, লেবানন সীমান্তে একটি ভয়াবহ মার খেয়েছে দখলদার ইসরায়েলি সেনারা। ইসরায়েলি হেলিকপ্টারগুলোকে হতাহত সেনাদের সরিয়ে নিতে দেখা গেছে।
🇸🇦🇺🇸 প্রিন্স সুলতান ঘাঁটিতে হামলা
১০ মার্কিন সেনা আহত, রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত
সৌদি আরবের 'প্রিন্স সুলতান' বিমান ঘাঁটিতে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত এবং বেশ কিছু মার্কিন রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, শুক্রবারের এই হামলায় অন্তত ১০ জন মার্কিন সৈন্য আহত হয়েছেন।
🛢️ জ্বালানি তেলের বাজার ঊর্ধ্বমুখী
প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড ১১২.৬ ডলারে এবং ডব্লিউটিআই ৯৯.৬ ডলারে পৌঁছেছে
📌 সূত্রসমূহ: কুয়েত বন্দর কর্তৃপক্ষ | আল মায়াদিন | ওয়াল স্ট্রিট জার্নাল | ইসরায়েলি চ্যানেল ১১ | আইআরজিসি | (hn)
0 Comments