Advertisement

Responsive Advertisement

শিক্ষিত তরুণদের কাছে আহ্বান - পরিকল্পিতভাবে ব্যবসায় আসুন | Noor Mohammad
Noor Mohammad
উদ্যোক্তা ও লেখক
বাংলাদেশের শিক্ষিত তরুণদের কাছে আন্তরিক আহ্বান
১৫ মার্চ ২০২৬
💼✨
পরিকল্পিতভাবে ব্যবসায় আসুন। ব্যবসায় শুধু লাভই নেই, আছে বরকত, স্বাধীনতা এবং মানুষের জীবন পরিবর্তন করার অসাধারণ সুযোগ।

অনেক তরুণকে দেখি—চাকরি না পেয়ে দীর্ঘদিন হতাশ হয়ে থাকার পরে শেষ পর্যন্ত ব্যবসার কথা ভাবেন। কিন্তু তখন তার বয়স ৩৫-৪০ ছুঁই ছুঁই, ঝুঁকি নেওয়ার শক্তি কমে যায়, নতুন করে শুরু করার সাহসও ক্ষীণ হয়ে আসে।

কেন এমন হবে? ২৫ বছর বয়স থেকেই উদ্যোগী হওয়া যায়। শেখা যায়, ভুল করা যায়, আবার দাঁড়ানো যায়।

২৫
বছর বয়স থেকে শুরু
২-৩ কোটি
মানুষের জন্য চাকরি
অসংখ্য
খাত অপেক্ষায়
🏛️ সরকারের ভূমিকা

আমরা প্রায়ই সরকারকে দোষ দিই—চাকরি নাই, চাকরি নাই। একটু ভাবুন তো—একটা সরকার কীভাবে রাতারাতি ২-৩ কোটি মানুষের জন্য চাকরি তৈরি করবে? সরকার অবশ্যই চাকুরি বাজার তৈরি করতে দায়বদ্ধ; তবে তা অনেকগুলো দেশীয় ও বৈশ্বিক বাস্তবতার দেয়াল পেরিয়ে করতে হয়।

💼 ব্যবসার শক্তি

সহজে চাকরি সৃষ্টি হয় কোথায়? ব্যবসা থেকেই। উদ্যোগ থেকেই। তাই শিক্ষিত তরুণদের বলি—যাদের ভেতরে সাহস আছে, স্বপ্ন আছে, ঝুঁকি নেওয়ার মানসিকতা আছে—তারা ব্যবসায় আসুন। অসংখ্য খাত আপনাদের জন্য অপেক্ষা করছে।

✈️ প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ

দেশে ফেরার আগে একটি ব্যবসায়িক পরিকল্পনা ঠিক করে নিন। নিজ নিজ এলাকায় তাকিয়ে দেখুন—কত সম্ভাবনা পড়ে আছে! বড় কোনো ইন্ডাস্ট্রি দিয়ে শুরু করতে হবে না; ছোট উদ্যোগই একদিন মহীরুহ হয়ে উঠবে, ইনশাআল্লাহ।

চাকরি একটি পরিবারকে নিরাপদ করতে পারে, কিন্তু একটি সফল ব্যবসা প্রতিষ্ঠান অনেকগুলো পরিবারকে নিরাপদ করতে পারে।

😔➡️💪

তরুণদের বেদনা

আমি অনেক প্রতিভাবান তরুণকে দেখি, যারা ভেতরে ভেতরে উদ্যোক্তা হওয়ার ক্ষমতা রাখে; অথচ অনিচ্ছা সত্ত্বেও তারা এমন চাকরি করছে, যা তাদের স্বপ্ন বা সক্ষমতার সাথে যায় না।

প্রায়ই তরুণরা আসে—একটাই কথা বলে—ভাই, একটা চাকরি দরকার। খুব কম মানুষ বলতে আসে—ভাই, একটা ব্যবসা শুরু করতে চাই। আর ব্যবসার কথা উঠলেই দীর্ঘশ্বাস ফেলে বলে—টাকা নাই ভাই, কেমনে ব্যবসা করি?

🤔 উত্তরে যা বলি

ভাই, ব্যবসায় টাকা লাগে—এটা সত্য। কিন্তু তারও আগে লাগে মগজ আর হিম্মত।

মগজ ব্যবহার করলে অল্প পুঁজি দিয়েও বৈধ, সম্মানজনক ও টেকসই ব্যবসা গড়ে তোলা যায়। পৃথিবীর অসংখ্য সফল উদ্যোক্তা খুব ছোট পুঁজি দিয়েই শুরু করেছিলেন।

কখনো কখনো আমাদের তরুণদের দিকে তাকিয়ে ভীষণ খারাপ লাগে। কত মেধাবী তরুণ ধুঁকে ধুঁকে নিজের সম্ভাবনাকে শেষ করে দিচ্ছে—অথচ সে চাইলে একজন সফল উদ্যোক্তা হতে পারত।

তারা যদি নিজেদের শক্তিটা চিনতে পারত!

🇧🇩 বাংলাদেশের স্বপ্ন

আমি বিশ্বাস করি—একদল মেধাবী, সৎ ও সাহসী তরুণ যদি ব্যবসায় এগিয়ে আসে, তাহলে বাংলাদেশ খুব দ্রুত অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে উঠবে।

হতাশা কমবে। নতুন স্বপ্ন জন্ম নেবে। অনেক তরুণ নিজের ডানা মেলে উড়তে পারবে।

হয়তো আপনার ছোট্ট উদ্যোগই একদিন অনেক মানুষের স্বপ্নের ঠিকানা হয়ে উঠবে।

💼 ব্যবসায় আসুন ভাইয়েরা। জেনে-বুঝে স্বতঃস্ফূর্ত হয়ে ব্যবসায় ঝাঁপিয়ে পড়ুন। 💼

✍️ লেখক

Noor Mohammad

উদ্যোক্তা ও লেখক

📌 ব্লগ পোস্ট সংকলন: ©Noor Mohammad

Post a Comment

0 Comments