কুফু মিলিয়ে বিবাহ করুন! জেনে নিন কুফু কী এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ
📅 প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬ | ✍️ লেখক: @SorwarAlam | 📍 বিভাগ: ইসলামী জীবন | পারিবারিক বিষয়াবলি
অধিকাংশ বিবাহ বিচ্ছেদ হচ্ছে কুফু না মিলার কারণে! আসুন জেনে নেই কুফু কী? বিয়ের ক্ষেত্রে “কুফু” একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: "তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং 'কুফু' বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও 'কুফুর' প্রতি লক্ষ্য রাখো।"
🕌 ইসলামী বিবাহে কুফু (সমতা ও সামঞ্জস্য) (SVG নির্মিত গ্রাফিক)
❑ কুফু (كَفُؤ) কি??
বিয়ের ক্ষেত্রে “কুফু” একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
"তোমরা ভবিষ্যত বংশধরদের স্বার্থে উত্তম নারী গ্রহণ করো এবং 'কুফু' বিবেচনায় বিবাহ করো, আর বিবাহ দিতেও 'কুফুর' প্রতি লক্ষ্য রাখো।"
[১]
“কুফু” (كَفُؤ) একটি আরবী শব্দ; যার অর্থ সমান, সমতুল্য, সমতা, সমকক্ষ [২]। ইসলামী পরিভাষায় বর-কনের দ্বীন-দুনিয়ার যাবতীয় কিছুতে সমান সমান বা কাছাকাছি হওয়াকে “কুফু” বলে।
❑ বিয়ের ক্ষেত্রে “কুফু” কেন গুরুত্বপূর্ণ?
আসুন একটি উদাহরণ দেখি:
দ্বীনদার মেয়ে + বেদ্বীন ছেলে
দ্বীনদার মেয়েটি জীবনের প্রতিটি ক্ষেত্রে দ্বীনকে টেনে আনে, অন্যদিকে বেদ্বীন ছেলেটি চাইবে দুনিয়ার স্রোতে গা ভাসিয়ে দিতে। ফলস্বরূপ অশান্তি। শেষ পরিণতি 'তালাক'।
দ্বীনদার মেয়ে + দ্বীনদার ছেলে
দুজনের মধ্যে দ্বীনদারী থাকলে সুখের জন্য এটাই যথেষ্ট। দ্বীনের ভিত্তিতে গড়া সংসার চিরসুখের হয়।
📌 আরেকটি উদাহরণ:
মনে করুন, আপনার মাসিক আয় দশ হাজার টাকা। আর আপনি এমন কাউকে বিয়ে করলেন যার বাবার মাসিক আয় ছিল পঞ্চাশ হাজার টাকা। অর্থনৈতিক অবস্থানে 'কুফু' নেই। কি মনে হয় সুখে থাকবেন? নাহ।
হাতি-ওয়ালার সাথে বন্ধুত্ব করলে হাতি রাখার মত ঘর নিজেকে বানাতে হবে।
📊 কুফু থাকা ও না থাকার ফলাফল (SVG নির্মিত গ্রাফিক)
❑ কুফু বলতে যেসব দিকের মিল বোঝানো হয়
ইসলামী জীবনযাপন, নামাজ, রোজা, দ্বীনের প্রতি অনুরাগ
সচ্চরিত্রতা, নৈতিকতা, আচার-আচরণ
পারিবারিক পটভূমি, সামাজিক অবস্থান
শিক্ষাগত যোগ্যতা, চিন্তার মাত্রা
রোজগার, অর্থনৈতিক অবস্থান
খাওয়া-দাওয়া, পোশাক-পরিচ্ছদ, থাকার মান
এগুলো একদম হুবহু এক হওয়া জরুরি নয়; তবে বড় অমিল থাকলে পরবর্তীতে দাম্পত্য জীবনে সমস্যা হতে পারে—এই ধারণা থেকেই “কুফু”র গুরুত্ব বলা হয়।
❑ ইসলামী উৎসে ধারণাটি
📖 কুরআনে বলা হয়েছে:
"পবিত্র নারীরা পবিত্র পুরুষদের জন্য, আর পবিত্র পুরুষরা পবিত্র নারীদের জন্য।" (২৪:২৬)
হাদিসে দ্বীন ও চরিত্রকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে। রাসুলুল্লাহ (সা.) বলেছেন: "তোমরা দ্বীনদার নারীকে বিবাহ করো, তাতে সফলকাম হবে।"
💝 সুখী দাম্পত্য জীবনের জন্য কুফু মিলিয়ে বিবাহ করুন (SVG নির্মিত গ্রাফিক)
❑ বাস্তব পরামর্শ
তাই সবদিক দিয়ে নিজের চলাফেরা, পোশাক আশাক, বাড়িঘর, থাকা খাওয়ার মান যেমন, ঠিক সেই সমমানের পাত্রী পছন্দ করা উচিত। এতে কেউ কারোর উপর গর্ব প্রকাশ করবেনা, খোঁটা দেবেনা; ভালোবাসার গতিও বাধাগ্রস্ত হবেনা। এককথায় প্রায় সব বিষয়ে 'কুফু' বিবেচনা করেই বিয়ের পিঁড়িতে বসা উচিত। নচেৎ পরবর্তী সময়ে 'ভালোবাসা জানালা দিয়ে পালাতে পারে'।
✅ বিশেষ নোট:
- যদি সবকিছুতেই 'কুফু' মিলে যায় তবে তো সোনায় সোহাগা এবং এমন দাম্পত্য হবে চিরসুখের
- পক্ষান্তরে কিছু না পেলেও যদি শুধুই দুজনের মধ্যেই দ্বীনদারী থাকে তবে সুখের জন্য এটাই যথেষ্ট
- স্বামী সব কিছুর উপর সন্তুষ্ট যেন থাকতে পারে, অসন্তুষ্ট যেন না হয়
🔚 সংক্ষেপে: কুফু
কুফু = এমন মিল, যা বিয়ের পর শান্তি, সম্মান ও বোঝাপড়া বজায় রাখতে সাহায্য করে।
এক কথায় - স্বামী স্ত্রী দুজনের মধ্যে রুজি রোজগার, দ্বীন ইসলাম, খাওয়া দাওয়া, কাপড়-চোপড়, ঘরবাড়ি ব্যাপারে মনোমালিন্য যেন না আসে। এবং কোন ছেলে তার আর্থিক অবস্থার চাইতে বেশি মেয়ের আর্থিক অবস্থা যদি থাকে তাহলে নেগেটিভ মনোভাব পোষণ করতে পারে। তাই সব বিষয়ে কুফু মিলিয়ে বিবাহ করা উচিত।
🏷️ ট্যাগস: ইসলামী বিবাহ কুফু বিবাহ বিচ্ছেদ দাম্পত্য জীবন ইসলামী পরামর্শ সুখী সংসার
📌 সূত্রসমূহ: কুরআন (২৪:২৬) | হাদিস | ইসলামী পণ্ডিতদের মতামত | ©
@SorwarAlam
✍️ সংকলন ও বিশ্লেষণ: @SorwarAlam
ইসলামী জীবন বিশ্লেষক | পারিবারিক বিষয়াবলি গবেষক
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬
🚀 হোস্টিং স্পন্সর: আমার হোস্টার - নির্ভরযোগ্য ওয়েব হোস্টিং
0 Comments