Advertisement

Responsive Advertisement

📌 যুদ্ধের ১২তম দিনের সারাংশ | ইরান সংকট | সর্বশেষ আপডেট
📌 ১২তম দিন

যুদ্ধের ১২তম দিনের সারাংশ | ১১ মার্চ ২০২৬

জাহাজ হামলা, ড্রোন আক্রমণ, তেল সংকট ও কূটনৈতিক অস্থিরতা

১১ মার্চ ২০২৬ | আপডেট: ১২ মার্চ ২০২৬
✍️ রিপোর্ট: @SorwarAlam
$১১.৩B
যুক্তরাষ্ট্রের যুদ্ধ খরচ (১ম সপ্তাহ)
১০
বৈরুতে বেসামরিক নিহত
৪০০M
ব্যারেল তেল মজুদ ছাড়ার পরিকল্পনা
১০০+
হিজবুল্লাহর রকেট

🚨 গুরুত্বপূর্ণ ঘটনা

ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধের ১২তম দিনে (১১ মার্চ) মধ্যপ্রাচ্য ও বিশ্বের বিভিন্ন স্থানে নতুন উত্তেজনা, হামলা এবং অর্থনৈতিক পদক্ষেপ দেখা গেছে।

🚢 জাহাজে হামলা
🇬🇧🇴🇲🇦🇪

হরমুজ প্রণালীতে দুটি জাহাজে হামলা

United Kingdom Maritime Trade Operations জানিয়েছে, হরমুজ প্রণালীতে কয়েক মিনিটের ব্যবধানে দুটি জাহাজে প্রজেক্টাইল হামলা হয়েছে। একটি জাহাজ ওমান উপকূল থেকে ১১ নটিক্যাল মাইল দূরে আঘাতপ্রাপ্ত হয় এবং ক্রুদের সরিয়ে নেওয়া হয়। আরেকটি জাহাজ দুবাই থেকে ৫০ নটিক্যাল মাইল উত্তর-পশ্চিমে আঘাতপ্রাপ্ত হয়।

🇦🇪

দুবাইয়ে ড্রোন হামলা

দুটি ইরানি ড্রোন দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আঘাত হানে। এতে অন্তত চারজন আহত হয়।

🛢️ তেল ও জ্বালানি সংকট
🇮🇷🇨🇳

চীনে তেল পাঠানো

মার্কিন সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে ইরান চীনে হরমুজ প্রণালী দিয়ে প্রায় ১১–১২ মিলিয়ন ব্যারেল অপরিশোধিত তেল পাঠিয়েছে।

🇩🇪🇯🇵🌍

তেলের রিজার্ভ ছাড়ছে দেশগুলো

জার্মানি তেলের দাম নিয়ন্ত্রণে আংশিকভাবে তাদের কৌশলগত তেল মজুদ ছাড়ার ঘোষণা দিয়েছে। জাপান বেসরকারি খাতের ১৫ দিনের এবং সরকারি এক মাসের তেল মজুদ বাজারে ছাড়বে। International Energy Agency মোট ৪০০ মিলিয়ন ব্যারেল তেল কৌশলগত মজুদ থেকে ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে।

🇺🇸

মার্কিন তেল মজুদ ছাড়া

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৭২ মিলিয়ন ব্যারেল তেল রিজার্ভ থেকে ছাড়ার নির্দেশ দিয়েছেন।

🌐 কূটনৈতিক ঘটনা
🇪🇸🇮🇱

স্পেনের কূটনৈতিক পদক্ষেপ

স্পেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক কমিয়ে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে। এখন তেলআবিবে স্পেনের দূতাবাস একজন Chargé d'Affaires দ্বারা পরিচালিত হবে।

🇨🇭🇺🇸🇮🇷

সুইজারল্যান্ডের দূতাবাস বন্ধ

সুইজারল্যান্ড তেহরানে তাদের দূতাবাস বন্ধ করলেও ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগের লাইন খোলা রাখছে।

🇷🇴🇺🇸

রোমানিয়ার ঘাঁটি ব্যবহারের অনুমতি

রোমানিয়া যুক্তরাষ্ট্রকে তাদের বিমানঘাঁটি রিফুয়েলিং বিমানের জন্য ব্যবহারের অনুমতি দিয়েছে।

⚔️ সামরিক ঘটনা
🇴🇲

ওমানে ড্রোন হামলা

ওমান জানিয়েছে, সালালা বন্দরে একটি ড্রোন সরাসরি জ্বালানি সংরক্ষণ ট্যাংকে আঘাত করেছে।

🇷🇺🇮🇷

রাশিয়ার সামরিক পরামর্শ

পশ্চিমা গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধে শেখা কৌশল ব্যবহার করে ইরানকে ওয়ান-ওয়ে ড্রোন ব্যবহারের পরামর্শ দিচ্ছে, যার মধ্যে আকাশ প্রতিরক্ষা এড়ানোর কৌশলও রয়েছে।

🇺🇸🇮🇷

ভুল লক্ষ্যবস্তুতে টমাহক হামলা

প্রাথমিক মার্কিন তদন্তে দেখা গেছে, একটি মার্কিন টমাহক মিসাইল ভুল করে মিনাবের একটি মেয়েদের স্কুলকে ইরানি নৌঘাঁটি ভেবে লক্ষ্যবস্তু বানিয়েছিল।

🇺🇸🇮🇱🇮🇶🇱🇧

ইরাক ও লেবাননে হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় ইরান-সমর্থিত Popular Mobilization Forces এর অবস্থান লক্ষ্যবস্তু করা হয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলের দিকে ১০০টির বেশি রকেট ছুড়েছে।

🇮🇷🇰🇼

কুয়েতে ড্রোন হামলার ক্ষতি

১ মার্চ কুয়েতে ইরানি ড্রোন হামলায় ডজনখানেক মার্কিন সেনা গুরুতর আহত হয়েছে, যাদের মধ্যে শার্পনেল ও মস্তিষ্কে আঘাতের ঘটনা রয়েছে।

🇮🇷🇮🇶

তেল ট্যাংকারে হামলা

ইরাকি শহর বুরসা উপকূলে দুইটি তেলবাহী জাহাজে ইরানি আত্মঘাতী নৌকা হামলা চালায়। একজন নিহত এবং ৩৯ জনকে উদ্ধার করা হয়েছে।

🇦🇪

দুবাইয়ে ভবনে ড্রোন আঘাত

একটি ইরানি ড্রোন সরাসরি দুবাইয়ের একটি উঁচু ভবনে আঘাত করে, যা সম্ভাব্য হত্যাচেষ্টা বলে ধারণা করা হচ্ছে।

🇮🇱🇱🇧

লেবাননে ইসরায়েলি হামলা

বৈরুতের রামলেত আল-বাইদা এলাকায় ইসরায়েলি হামলায় ১০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।

🇮🇶

ইরাকি মিলিশিয়াদের হতাহত

ইরাকের কিরকুক এ প্রো-ইরান মিলিশিয়াদের তিনজন নিহত হয়েছে।

💻 সাইবার ও কর্পোরেট
🇺🇸

সাইবার হামলা

ইরানি হ্যাকাররা মার্কিন চিকিৎসা সরঞ্জাম কোম্পানি Stryker-এর ওপর বড় সাইবার হামলার দায় স্বীকার করেছে।

🇦🇪

দুবাইয়ে কর্পোরেট অফিস বন্ধ

ইরানের হুমকির পর Deloitte, PwC এবং Citigroup দুবাইয়ের অফিস বন্ধ করে কর্মীদের সরিয়ে নিচ্ছে।

⚠️ নিরাপত্তা সতর্কতা

🇺🇸 FBI সতর্কতা

FBI ক্যালিফোর্নিয়ার পুলিশ বিভাগগুলোকে সতর্ক করেছে যে ইরান পশ্চিম উপকূলে ড্রোন হামলা চালাতে পারে।

💣 হরমুজ প্রণালীতে মাইন

খবরে বলা হয়েছে, ইরান হরমুজ প্রণালীতে অন্তত এক ডজন সামুদ্রিক মাইন বসিয়েছে।

💰 যুদ্ধের খরচ

মার্কেট প্রতিরক্ষা মন্ত্রণালয় কংগ্রেসকে জানিয়েছে, ইরান যুদ্ধের প্রথম সপ্তাহেই যুক্তরাষ্ট্রের খরচ হয়েছে প্রায় ১১.৩ বিলিয়ন ডলার।

📌 সূত্রসমূহ

UKMTO | আন্তর্জাতিক সংবাদ মাধ্যম | IEA | FBI | (hn)

✍️ সংকলন ও বিশ্লেষণ

@SorwarAlam

📌 সর্বস্বত্ব সংরক্ষিত

Post a Comment

0 Comments