ইরান যুদ্ধ: ১০ মার্চের সারসংক্ষেপ
যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা নয়, ব্যাপক হতাহত, তেল মজুতের বড় সিদ্ধান্ত
🇮🇷 ইরানের পররাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা
"যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা আর আমাদের আলোচ্যসূচিতে নেই।" - আব্বাস আরাগচি, ইরানের পররাষ্ট্রমন্ত্রী
আবুধাবির উত্তরে জলযানে হামলা
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির উত্তরে একটি জলযান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত
যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের হামলা অব্যাহত রেখেছে; ইসরায়েল বিশেষ করে তেলের ডিপোগুলোকে লক্ষ্যবস্তু করছে।
রুওয়াইস ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্সে ড্রোন হামলা
আবুধাবি নিশ্চিত করেছে যে, মধ্যপ্রাচ্যের বৃহত্তম শোধনাগার কমপ্লেক্স 'রুওয়াইস ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স'-এ একটি ইরানি ড্রোন আঘাত হেনেছে।
পাঁচ দেশে ইরানের হামলা
ইরান মাত্র দুই ঘণ্টা বা তার কম সময়ের ব্যবধানে পাঁচটি ভিন্ন ভিন্ন দেশে হামলা চালিয়েছে।
ইসরায়েলে বড় ধরণের হামলা
ইরান ইসরায়েলে কয়েক দফায় বড় ধরণের হামলা চালিয়েছে, যা যুদ্ধের প্রথম দিনের হামলার সমান বা তার চেয়েও শক্তিশালী ছিল।
লেবানন-ইসরায়েল সীমান্তে সংঘর্ষ অব্যাহত
লেবানন-ইসরায়েল সীমান্তে হিজবুল্লাহ এবং দখলদার ইসরায়েলি সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ অব্যাহত রয়েছে।
বাগদাদে মার্কিন কূটনৈতিক স্থাপনায় ড্রোন হামলা
ওয়াশিংটন পোস্ট ও রয়টার্স জানিয়েছে, বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন কূটনৈতিক স্থাপনায় দুটি ড্রোন হামলা হয়েছে; যার মধ্যে একটি সরাসরি স্থাপনায় আঘাত হেনেছে।
🚑 ইরানের হতাহতের পরিসংখ্যান
ইরানের রেড ক্রিসেন্ট জানিয়েছে, 'অপারেশন এপিক ফিউরি' শুরুর পর থেকে ইরানজুড়ে ১,৩৪৮ জন নিহত এবং ১৭,০০০-এর বেশি মানুষ আহত হয়েছেন। রয়টার্সের তথ্যমতে, ইরান যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ১৫০ জন মার্কিন সেনা আহত হয়েছেন।
💣 হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের প্রস্তুতি
সিবিএস নিউজ ও সিএনএন জানিয়েছে, মার্কিন গোয়েন্দা তথ্যে ইঙ্গিত পাওয়া গেছে যে ইরান হরমুজ প্রণালীতে মাইন স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। ইরান ২-৩টি মাইন বহনে সক্ষম এমন ছোট ছোট দ্রুতগামী নৌকা ব্যবহার করছে।
🛢️ ইতিহাসের সবচেয়ে বড় তেল মজুত অবমুক্তির প্রস্তাব
অপরিশোধিত তেলের দাম কমাতে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (IEA) ইতিহাসে সবচেয়ে বড় তেল মজুত অবমুক্ত করার প্রস্তাব দিয়েছে। এই বিষয়ে বুধবার সিদ্ধান্ত নেওয়া হবে। এই অবমুক্তির পরিমাণ ২০২২ সালে ইউক্রেন যুদ্ধের সময় অবমুক্ত করা ১৮২ মিলিয়ন ব্যারেলকেও ছাড়িয়ে যেতে পারে।
📌 সূত্রসমূহ
রয়টার্স | সিবিএস নিউজ | সিএনএন | ওয়াল স্ট্রিট জার্নাল | ওয়াশিংটন পোস্ট | (hn)
✍️ সংকলন ও বিশ্লেষণ
📌 সর্বস্বত্ব সংরক্ষিত
© ২০২৬ | @SorwarAlam
প্রকাশ: ১১ মার্চ ২০২৬ | সর্বশেষ হালনাগাদ: ১১ মার্চ ২০২৬
0 Comments