Advertisement

Responsive Advertisement

🇺🇸🇮🇷🇮🇱 ইরান যুদ্ধ | ৮ মার্চ | নবম দিন | সারসংক্ষেপ
🇺🇸🇮🇷🇮🇱 নবম দিন

ইরান যুদ্ধ | ৮ মার্চের সারসংক্ষেপ

নতুন সর্বোচ্চ নেতা, ব্যাপক হামলা, তেলের দাম ১১৬ ডলার, এশিয়ায় শেয়ারবাজার ধস

৮ মার্চ ২০২৬ | আপডেট: ৯ মার্চ ২০২৬
✍️ রিপোর্ট: @SorwarAlam
নিহত মার্কিন সেনা
$১১৬
ব্যারেল প্রতি তেলের দাম
-৮%
দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজার
৫ লাখ+
লেবাননে বাস্তুচ্যুত

🛢️ তেলের দাম রেকর্ড উচ্চতায়

অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ১১৬ ডলারে পৌঁছেছে, যা একদিনে অভূতপূর্ব ২৮ শতাংশ বৃদ্ধি।

📉 হরমুজ প্রণালী বন্ধের প্রভাব: এশিয়ার শেয়ারবাজারে ধস

দক্ষিণ কোরিয়া: -৮% | জাপান: -৭% | তাইওয়ান: -৫.৫%

🇺🇸🇮🇷🇸🇦

সৌদি আরবে হামলায় আরেক মার্কিন সেনা নিহত

মার্কিন সেন্ট্রাল কমান্ড (CENTCOM) জানিয়েছে, ১ মার্চ সৌদি আরবে হামলায় গুরুতর আহত হওয়া আরেকজন মার্কিন সেনা মারা গেছেন। এর ফলে এই সংঘাতে নিহত মার্কিন সেনার সংখ্যা বেড়ে আটে দাঁড়িয়েছে।

🇱🇧🇮🇱

হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে আরও দুই ইসরায়েলি সেনা নিহত

গত রাতে হিজবুল্লাহর সঙ্গে সংঘর্ষে আরও দুইজন ইসরায়েলি সেনা নিহত হয়েছে।

🇮🇷

মোজতবা খামেনি ইরানের নতুন সর্বোচ্চ নেতা

আলি খামেনির ছেলে মোজতবা খামেনিকে আনুষ্ঠানিকভাবে ইরানের নতুন সর্বোচ্চ নেতা ঘোষণা করা হয়েছে। তাকে কঠোরপন্থী হিসেবে ধরা হয় এবং ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (IRGC)-এর মধ্যে তার শক্ত সমর্থন রয়েছে।

🇮🇷🇮🇱

ইরানের তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা

নতুন সর্বোচ্চ নেতা ঘোষণার পর ইরান ইসরায়েলের ওপর তিন দফা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। ক্লাস্টার মিউনিশন মধ্য ইসরায়েলে পড়ে এবং তেল আবিবের উপশহরের অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে যায়।

🇺🇸🇧🇭🇮🇷

বাহরাইনে প্যাট্রিয়ট মিসাইল আবাসিক এলাকায় পড়েছে

বাহরাইনের মানামায় একটি প্যাট্রিয়ট প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র বাধাপ্রাপ্ত হয়ে ভুলবশত আবাসিক এলাকায় পড়েছে। একই সময়ে ইরান বাহরাইনে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালায়।

🇺🇸🇮🇶

বাগদাদে মার্কিন ভিক্টোরিয়া ঘাঁটিতে ড্রোন হামলা

ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন ভিক্টোরিয়া ঘাঁটি লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে।

🇺🇸🇮🇷🇰🇼

কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটিতে ড্রোন হামলা

কুয়েতের আলি আল-সালেম বিমানঘাঁটি লক্ষ্য করেও ড্রোন হামলা হয়েছে।

🇺🇸🇮🇷🇯🇴

জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ

ইরান জর্ডানের মুওয়াফাক সালতি বিমানঘাঁটির দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

🇮🇷🇸🇦

সৌদি আরবে ইরানি হামলায় বাংলাদেশি ও ভারতীয় নিহত

ইরান সৌদি আরবের আল-খারজ এলাকায় একটি আবাসিক স্যানিটেশন ভবনে হামলা চালায়। এতে ভেতরে থাকা দুই কর্মী নিহত হন। নিহত দুজনই ছিলেন বিদেশি শ্রমিক—একজন ভারতীয় ও একজন বাংলাদেশি।

🇦🇪🇮🇷🇮🇱

ইসরায়েলের দাবি: আমিরাত ইরানে হামলা চালিয়েছে, আমিরাত অস্বীকার করেছে

ইসরায়েল দাবি করেছে, সংযুক্ত আরব আমিরাত প্রথমবারের মতো আক্রমণাত্মকভাবে ইরানের লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। তবে আমিরাত এ দাবি অস্বীকার করেছে।

🇺🇸🇮🇷🇧🇭

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টা ডিস্যালিনেশন প্লান্ট হামলা

যুক্তরাষ্ট্র ইরানের কেশম দ্বীপে একটি লবণাক্ত পানি বিশুদ্ধকরণ (ডিস্যালিনেশন) স্থাপনায় হামলা চালায়। এর জবাবে ইরান বাহরাইনের একটি ডিস্যালিনেশন প্লান্টে ড্রোন হামলা চালায়।

🇱🇧🇮🇱

নিখোঁজ পাইলটের সন্ধানে লেবাননে ইসরায়েলি অভিযান

১৯৮৬ সালে নিখোঁজ হওয়া ইসরায়েলি বিমানবাহিনীর পাইলট রন আরাদের দেহাবশেষ খোঁজার জন্য ইসরায়েল আবারও পূর্ব লেবাননে হেলিকপ্টার ও পদাতিক বাহিনী মোতায়েন করেছে। হিজবুল্লাহ দাবি করেছে, অভিযানের সময় তারা একটি ইসরায়েলি হেলিকপ্টারে আঘাত হেনেছে।

🇶🇦 কাতারে ‘ভুল তথ্য’ প্রচারের অভিযোগে ৩১৩ জন গ্রেপ্তার

কাতারের অর্থনৈতিক ও সাইবার অপরাধ দপ্তর জানিয়েছে, “ভুল তথ্য ধারণ, প্রচার ও প্রকাশের” অভিযোগে বিভিন্ন দেশের ৩১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে কতজন বাংলাদেশি ও ভারতীয় আছে তা জানা যায় নি।

🇱🇧 লেবাননে বাস্তুচ্যুতের সংখ্যা ৫ লাখ ছাড়াল

লেবানন সরকার জানিয়েছে, আজ সকাল পর্যন্ত পাঁচ লাখের বেশি লেবানিজ নাগরিক বাস্তুচ্যুত হয়েছে।

📌 সূত্রসমূহ

CENTCOM | আল-মায়াদিন | আল-মানার | রয়টার্স | (hn)

✍️ সংকলন ও বিশ্লেষণ

@SorwarAlam

📌 সর্বস্বত্ব সংরক্ষিত

Post a Comment

0 Comments