ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মুল্লুকের রাজার (ট্রাম্পের) বয়ান (যখন যেমন)
📅 প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬ | ✍️ লেখক: @SorwarAlam | 📍 বিভাগ: রাজনৈতিক বিশ্লেষণ | ইরান যুদ্ধ
ইরান যুদ্ধ নিয়ে মার্কিন মুল্লুকের রাজা ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য — দিন বদলায়, বদলায় কথাও। কখনো বলেন "আমরা জিতেছি", কখনো বলেন "আমাদের সাহায্য দরকার", আবার কখনো বলেন "ন্যাটো ভীরুর ডিম"। নিচে ট্রাম্পের বক্তব্যের একটি কালেকশন দেওয়া হলো (যেদিন যা বলেছেন, সেদিন সেভাবেই)।
🎭 এক মাসে ট্রাম্পের বক্তব্যের উত্থান-পতন (SVG নির্মিত গ্রাফিক)
📅 মার্চ ২০২৬ (সপ্তাহ ১)
"আমরা ইরান যুদ্ধ জিতেছি।"
"আমরা ইরানকে পরাজিত করেছি।"
"আমাদের ইরানে আরও হামলা করা উচিত।"
"যুদ্ধ প্রায় পুরোপুরি এবং খুব সুন্দরভাবে শেষ হয়ে যাচ্ছে।"
📅 মার্চ ২০২৬ (সপ্তাহ ২)
"খুব তাড়াতাড়ি জয় ঘোষণা করতে চাওয়া ঠিক না। তবে আমরা জিতেছি। প্রথম ঘণ্টাতেই ইরানের সব শেষ হয়ে গিয়েছিল।"
"আমরা জিতেছি, তবে পুরোপুরি জিতিনি এখনো।"
"আমরা জিতেছি।"
"দয়া করে আমাদের সাহায্য করুন।"
"আপনারা সাহায্য না করলে, আমি তা অবশ্যই মনে রাখব।"
"আসলে, আমাদের কোনো সাহায্যের প্রয়োজন নেই। আমি শুধু পরীক্ষা করছিলাম কে কে আমাদের সমর্থন করে।"
"ন্যাটো সাহায্য না করলে, তাদের ভুগতে হবে।"
"আমাদের ন্যাটোর কোনো প্রয়োজন নেই, আমরা চাইও না। ন্যাটো থেকে বের হতে আমার কংগ্রেসের অনুমতি প্রয়োজন নেই।"
🇪🇺 ট্রাম্পের ন্যাটো নিয়ে উক্তি - সহযোগিতা থেকে গালি পর্যন্ত (SVG নির্মিত গ্রাফিক)
📅 মার্চ ২০২৬ (সপ্তাহ ৩-৪)
"হরমুজ প্রণালি পুনরায় চালু করতে আমাদের মিত্রদের এগিয়ে আসতে হবে।"
"মার্কিন মিত্রদের দায়িত্ব নিতে হবে—হরমুজ প্রণালি খুলতে তাদের এগিয়ে আসতে হবে।"
"ন্যাটো ভীরুর ডিম।"
"হরমুজ প্রণালি যারা ব্যবহার করে, তাদেরই তা রক্ষা করা উচিত। আমরা ব্যবহার করি না, আমাদের তা দরকারও নেই।"
"এটাই শেষবার। আমি ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিচ্ছি। প্রণালি খুলে দাও। ইরান শেষ।"
"ইরানের সঙ্গে আমাদের খুব ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।"
"আলোচনায় আমরা অগ্রগতি করছি।"
"তারা আমাদের একটি উপহার দিয়েছে, এবং সেটি এসে পৌঁছেছে। খুব বড় একটি উপহার, যার মূল্য বিপুল। আমি বলব না সেটা কী, তবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু।"
"চুক্তি করো, নইলে আমরা হামলা চালিয়েই যাব।"
"ন্যাটোর মধ্যে আমাদের থাকতে হবে—এমন কোনো বাধ্যবাধকতা নেই।"
"আমি ন্যাটো থেকে বেড় হওয়ার কথা সিরিয়াসলি ভাবছি।"
"ইরানের সাথে আলোচনায় অগ্রগতি হয়েছে।"
"অবিলম্বে হরমুজ প্রণালি খুলে দাও, নইলে ভয়াবহ পরিণতির মুখোমুখি হতে হবে।"
একটি চুক্তির "খুব কাছাকাছি" চলে এসেছি, এবং ইরান "সঠিক কাজ করবে"
🌊 হরমুজ প্রণালী নিয়ে ট্রাম্পের অবস্থানের পরিবর্তন (SVG নির্মিত গ্রাফিক)
📅 এপ্রিল ২০২৬
"খুব শিগগিরই কী হয়, তা দেখা যাবে।"
"চুক্তি হওয়ার সম্ভাবনা প্রবল" নাক করলে হামলা অব্যাহত থাকবে
"বড় কিছু ঘটতে যাচ্ছে।"
৪৮ ঘণ্টার মধ্যে চুক্তিমানতে হবে, নইলে আরও খারাপ পরিণতি ভোগ করতে হবে
"মঙ্গলবার হবে বিদ্যুৎ কেন্দ্র দিবস এবং ব্রিজ দিবস।"
"এই হারামজাদারা, প্রণালিটা খুলে দে, নইলে তোদেরকে নরকে দেবো—দেখে নিস! প্রশংসা আল্লাহর।" 😂
🔚 উপসংহার: "মুল্লুকের রাজার" বয়ান
ইরান যুদ্ধ নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য এক মাসে জয় থেকে পরাজয়, সাহায্য চাওয়া থেকে সাহায্য না চাওয়া, আলোচনা থেকে হুমকি, আবার আলোচনায় ফেরা—সব কিছুই দেখা গেছে। শেষ পর্যন্ত ৫ এপ্রিল এসে তিনি বলেন, "হারামজাদারা, প্রণালিটা খুলে দে, নইলে তোদেরকে নরকে দেবো—দেখে নিস! প্রশংসা আল্লাহর।" মজার ব্যাপার হলো, প্রশংসা আল্লাহর বলে শেষ করলেও তাঁর কর্মকাণ্ড যে আল্লাহর পদ্ধতি থেকে অনেক দূরে, তা বলার অপেক্ষা রাখে না।
এক মাসের সফর শেষে ট্রাম্পের অবস্থান: হরমুজ প্রণালী খোলার আল্টিমেটাম, বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের হুমকি, ন্যাটোকে গালি, আর শেষে আল্লাহর প্রশংসা — এক কথায়, মুল্লুকের রাজার বয়ান।
🏷️ ট্যাগস: ট্রাম্প ইরান যুদ্ধ ট্রাম্পের বক্তব্য হরমুজ প্রণালী ন্যাটো রাজনৈতিক বিশ্লেষণ মার্কিন রাজনীতি
📌 সূত্রসমূহ: ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্ট | হোয়াইট হাউস প্রেস ব্রিফিং | আন্তর্জাতিক সংবাদ মাধ্যম | (hn)
@SorwarAlam
✍️ সংকলন ও বিশ্লেষণ: @SorwarAlam
রাজনৈতিক বিশ্লেষক | আন্তর্জাতিক সম্পর্ক গবেষক
© ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত | প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬
🚀 হোস্টিং স্পন্সর: আমার হোস্টার - নির্ভরযোগ্য ওয়েব হোস্টিং
0 Comments